ডেটলাইন কলকাতাঃ ২০২০ পড়ার সঙ্গে সঙ্গেই এ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী শিবিরও নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জিতে এবার আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে। তবে এর মধ্যে নাগরিকত্ব আইননিয়ে কিছুটা হলেও যে বিজেপি ব্যাকফুটে তা বোঝাগেছে এরাজ্যের গত তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে। এদিকে, বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণাহতে চলেছে। কে সভাপতি হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা চলছে। জানা গেছে, আগামী ১৭ জানুয়ায়ারীর মধ্যেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হবে। এ নিয়ে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি। বিধানসভা ভোটের আগেই বাংলা জয়ের লক্ষ্যে শাহ নিজের সাংগঠনিক টিম সাজিয়ে নিতে চাইছেন বলে খবর। যে টিম কাজ করবেকর্পোরেট মডেলে। রাজ্য বিজেপিতে ইতিমধ্যেই বুথথেকে জেলাস্তর পর্যন্ত সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষহয়েছে। এবার নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে। নবগঠিত ওই রাজ্য কমিটিতে কারা জায়গা পেতেচলেছেন, সেটা নিয়েই গেরুয়া শিবিরে এখন আগ্রহতুঙ্গে। আগে অবশ্য রাজ্য সভাপতির নাম ঘোষণা হতেচলেছে। দলের এক সূত্রে অবশ্য জানা যাচ্ছে দিলীপঘোষকেই পুনরায় রাজ্য সভাপতির আসনে রাখা হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














