ডেটলাইন ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে চলা একাধিক বিতর্কের মধ্যেই মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত অ্যাসিড হামলা নিয়ে নির্মিত ছবি ‘ছপাক’। আর এই সময়েইন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এক রিপোর্টে দেখা যাচ্ছে অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালে এই রাজ্যের মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে ১২৬ টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ঘটনা ৫০টি। আক্রান্তের সংখ্যা ৫৩ জন। পশ্চিমবঙ্গের পরেই আছে উত্তর প্রদেশ। অ্যাসিড হামলার পাশাপাশি খুনের চেষ্টা ও বধূ-নির্যাতনের মামলাতেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালে এই রাজ্যে ১২ হাজারেরও বেশি মহিলাকে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। রিপোর্ট বলছে, বধূ-নির্যাতনের অভিযোগ জমা পড়েছে মোট ১৬,৯৫১টি। এক্ষেত্রেও বাংলার পরেই রয়েছে উত্তরপ্রদেশ।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














