ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ জগমোহন ডালমিয়ার পর সৌরভ গাঙ্গুলি। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই- এর সর্বোচ্চ পদে আবারও বাংলা থেকে একজন এলেন। কিংবদন্তি প্রশাসক জগমোহন ডালমিয়ার প্রয়াণের সঙ্গে সঙ্গেই বঙ্গ ক্রিকেটের রাশ ধরেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। তখন থেকেই ভারতীয় বোর্ডে মহারাজের অভিষেকের দিন গুনছিলেন অনুরাগীরা। বোর্ড সভাপতি পদে তাঁর নাম চূড়ান্ত হতেই তিনি জানিয়ে দেন,” আমি দেশের হয়ে খেলেছি ৷ দেশের অধিনায়কত্বও করেছি ৷ আর এমন সময় দেশের ক্রিকেটের প্রশাসন সামলাবার দায়িত্ব পেলাম যখন বিসিসিআই গত তিন বছর ধরে তার সেরা অবস্থানে নেই ৷ আমার সামনে সেরা সুয়োগ ভালো কিছু করার ৷ ” গতকাল গভীর রাতে সর্বসম্মতিক্রমেই বোর্ড সভাপতি হিসাবে সৌরভের নাম গৃহীত হয়েছে। সৌরভকে নয়া পদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, “সর্বসম্মতিক্রমে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় সৌরভকে আন্তরিক অভিনন্দন। আগামীদিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। বাংলাকে তুমি গর্বিত করেছ। সিএবির প্রেসিডেন্ট হিসেবেও তুমি আমাদের গর্বিত করেছ। তোমার দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় রইলাম।”সৌরভের নতুন এই পদের জন্য বাংলার ক্রিকেট মহলও গর্বিত।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














