ডেটলাইন নিউজ ডেস্কঃ শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। তার জেরে ফের নাজেহাল হলেন লক্ষ লক্ষ গ্রাহক। এদিকে আজ মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামীকাল রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। ফলে পরপর তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বিপাকে পড়েন গ্রাহকরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশনের পক্ষে জানানো হয়েছে, ব্যাঙ্ক আধিকারিকদের বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনকারী সংগঠনের নেতারা জানিয়েছেন,বেতন সংস্কার নিয়ে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও গত ১৯ মাসে সরকারের তরফে এবিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এই ধর্মঘটের পথে নেমেছেন তারা। উল্লেখ্য এই ধর্মঘটে দেশের প্রায় ৩ লক্ষ ২০ হাজার ব্যাঙ্ক আধিকারিক যোগ দেন। সোমবার ব্যাঙ্ক খোলা থাকলেও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ফের ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ২৬ ডিসেম্বর বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের ৯টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ওইদিন দেশের প্রায় ১০ লাখ ব্যাঙ্ককর্মী ধর্মঘটে যোগ দেবেন বলে জানা গেছে। ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ককে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে পরপর তিনদিনের পরও আরও একদিন ধর্মঘটের জেরে সমস্যায় পড়বেন গ্রাহকরা।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














