পথ নিরাপত্তা সপ্তাহে দুর্গাপুরে ট্রাফিক গার্ডের বাইক র‍্যালি

0
11

ডেটলাইন দুর্গাপুর,৩ আগস্টঃ পথ নিরাপত্তা নিয়ে সারা বছরই পথচারী ও গাড়ি চালকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে থাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেই সঙ্গে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। যেমন দেখা গেল সোমবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি সচেতনতামূলক বাইক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয়ে সরকারি মহিলা বিদ্যালয়,ডেভিড রোড,তিলক রোড,চণ্ডীদাস রোড,ভগৎ সিং মোড় ও সিটি সেন্টার এলাকা পরিক্রমা করে পুনরায় গান্ধী মোড়ে এসে শেষ হয়।

পথ নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বাইক র‍্যালির মাধ্যমে হেলমেট পরা,সিট বেল্ট ব্যবহার,গতিসীমা মেনে চলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বার্তা দেওয়া হয়। এই বাইক র‍্যালিতে  দুর্গাপুর ট্রাফিক গার্ডের বিভিন্ন আধিকারিক,পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা হেলমেট পরে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here