ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ গ্রেফতার হলেন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। না, কোন বেটিং সংক্রান্ত বিষয়ে নয়। তার এই গ্রেফতারী পুরোপুরি রাজনৈতিক কারনে। বর্তমানে সাংবিধানিক সংকট চলছে শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট জোর করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘের পদ কেড়ে নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। অর্জুন রণতুঙ্গা বরখাস্ত হওয়া সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন। গতকাল রণতুঙ্গাকে প্রকাশ্যেই অপহরণের চেষ্টা চালানো হলে গুলি চালান তার দেহরক্ষীরা। এতে একজনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অপসারিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘের উপর আরও চাপ তৈরি করতেই রণতুঙ্গার মতো জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। বিক্রমাসিংঘে সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গার উপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনার অনুগতরা জড়িত বলেই ধারণা করছে রাজনৈতিক মহল। রণতুঙ্গার উপর হামলা ও তাকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ক্রিকেট মহলে।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














