ডেটলাইন দুর্গাপুরঃ গণেশপুজোকে কেন্দ্র করে দুর্গাপুরের বেশ কিছু এলাকায় উৎসবের আমেজ তৈরী হয়েছে। কোথাও কোথাও এই উপলক্ষ্যে বেশ কিছু কর্মসূচী নেওয়া হয়েছে যার ফলে এলাকাবাসীর মধ্যে বাড়তি উন্মাদনার সঞ্চার হয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় গণেশ উৎসব ঘিরে মেলা ও প্রতিদিনকার সাংস্কৃতিক অনুষ্ঠান। গত কয়েকদিন ধরেই এখানকার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন এলাকার শিল্পীরা কেউ গান বা কেউ নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শনিবারও তার ব্যতিক্রম ছিল না। এদিনও মেলার অন্যতম আর্কষণ ছিল প্রেরণা স্কুল অফ ড্যান্সের বিশেষ নৃত্যানুষ্ঠান। পিয়ালী সিনহার পরিচালনায় এই নৃত্যানুষ্ঠান দারুনভাবেই উপভোগ করেন মেলায় আগত দর্শক ও শ্রোতারা। আগামী কয়েকদিনও এই মঞ্চে দুর্গাপুর ও শহরের বাইরে থেকে একাধিক শিল্পী তাদের পারফরমেন্স করবেন বলে জানান উদ্যোক্তারা।
Latest article
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...














