ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব শারদীয় উৎসবের আমেজটাই যেন কিছুদিন আগেই চলে এসেছে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায়। সুদৃশ্য গণেশ পুজোর মন্ডপ,চারিদিকে আলোর রোশনাই। সঙ্গে বড় এলাকা জুড়ে মেলার আয়োজন। ‘আলাপ’ পুজো কমিটির গণেশ পুজো এবার আঠারো বছরে পদার্পণ করেছে। বিগত বছরগুলির মতোই এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো।পুজোর সঙ্গে এলাকার মানুষের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে মেলা। যেখানে প্রতিদিনই সন্ধ্যেবেলা অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা ও জেলার বাইরে থেকে একাধিক সংস্থা ও শিল্পীরা আলাপের সাংস্কৃতিক মঞ্চ আলো করছেন প্রতিদিন। যেমন গতকাল এই মঞ্চে ছিল ভক্তিগীতি, ভজন ও ভোজপুরি গানের অনুষ্ঠান। আজ আলাপের সাংস্কৃতিক মঞ্চের আকর্ষণ ছিল তিতাস কত্থক ড্যান্স অ্যাকাডেমির নৃত্যানুষ্ঠান। পূজা ঘোষের পরিচালনায় এই নৃত্যানুষ্ঠান উপভোগ করেন মেলায় আগত দর্শকরা। উল্লেখ্য, আলাপের গণেশপুজো উপলক্ষ্যে আয়োজিত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিনই চলছে রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সাধারন মানুষকে সচেতন করার প্রচারও। এর দায়িত্বে রয়েছে দুর্গাপুর সাব ডিভিসনাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














