ডেটলাইন দুর্গাপুরঃ এই মুহূর্তে দেশ জুড়ে চলছে গণপতি উৎসবের উন্মাদনা। পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় চলছে গণেশ আরাধনা। বাদ নেই শহর দুর্গাপুরও। এই শহরেও বিভিন্ন জায়গায় গণেশ পুজর আয়োজন করা হয়েছে। এ গুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় ১৮ তম বর্ষের গণপতি উৎস। বুধবারই ১০ দিন ব্যাপি এই উৎসবের শুভ সূচনা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ হল আলাপ সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত প্রত্যেক দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন আজ এই মঞ্চে ছিল ভক্তিগীতি, ভজন ও ভোজপুরি গান। পরিবেশনায় ছিল পূর্বাঞ্চল সেবা সমিতি, পঞ্চমুখী বালাজি গ্রাম। এই সঙ্গীতানুষ্ঠান ঘিরে দর্শক ও শ্রোতাদের মধ্যে দেখা গেল প্রবল আগ্রহ ও উন্মাদনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলাপ ক্লাবের পক্ষ থেকে কিছু সামাজিক কর্মসূচীও নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সাধারন মানুষকে সচেতন করার লক্ষে মেলাতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। নিঃসন্দেহে এটা এক মহৎ উদ্যোগ।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














