ডেটলাইন দুর্গাপুরঃ রক্ত দান- জীবন দান। এই বার্তাকে সামনে রেখে আজ স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুর রেলওয়ে বাস স্ট্যান্ড এলাকায়। উদ্যোগে ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড এবং দুর্গাপুর সিএনজি অটো রিকশা অপারেটর। এখানে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা, সিভিক ভলান্টিয়ার সহ এলাকার বিভিন্ন অটো রিকশা অপারেটরা উপস্থিত থেকে যেমন রক্তদান করেন তেমনই এই কর্মসূচীকে সফল করতে সহযোগিতা করেন। সকাল থেকেই এই শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। এই শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে জানা গেছে। এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ৪নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখী তেওয়ারী, ৪১নং ওয়ার্ড কাউন্সিলার সিফুল সাহা, ট্রাফিক ইন্সপেক্টর তারকনাথ মল্লিক, মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন,এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জয় প্রকাশ ওঝা ও তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
Latest article
পথ নিরাপত্তা সপ্তাহে দুর্গাপুরে ট্রাফিক গার্ডের বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,৩ আগস্টঃ পথ নিরাপত্তা নিয়ে সারা বছরই পথচারী ও গাড়ি চালকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে থাকে আসানসোল...
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...














