বিজয় গুপ্তঃ ফিল হিউজ ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে গেছেন অনেক দিন আগে। ২০১৪ সালে মাথায় বলের আঘাত পেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। হিউজের ওই ঘটনার পর অনেক পদক্ষেপ নিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। দুর্ঘটনা এড়াতে হেলমেট আকারে বড় করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হিউজের মৃত্যুর পরও পাঁচজন ক্রিকেটারের মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্রিকেট মাঠে বলের আঘাতে মৃত্যুকে মেনে নিতে পারছে না কেউ। ফিল হিউজ ছিল অস্ট্রেলিয়ার এক সম্ভাবনাময় ক্রিকেটার। অথচ, মাত্র ২৫ বছর বয়সেই পরপারে পাড়ি জমাতে হলো অসি ওপেনারকে। ঘাতক বল কেড়ে নিয়েছে তার জীবন। শুধু ফিল হিউজই নন, ক্রিকেট মাঠে বলের আঘাতে মৃত্যুর ঘটনা এর আগেও বেশ কয়েকটি ঘটেছে। সংখ্যাটা ৫ থেকে ৬ জনের। বলের আঘাতে একজন আম্পায়ারের মৃত্যুও ঘটেছে। শুধু আন্তর্জাতিক স্তরেই নয়, কলকাতা ময়দানেও ২০১৫ সালে মাথায় বল লেগে ক্রিকেটার অঙ্কিত কেশরীর মৃত্যু হয়েছিল।বাংলার অনুর্ধ্ব ১৯ দলের হয়ে কোচবিহার ট্রফি, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের ৩০ জনের সদস্যও ছিলেন তিনি। বাংলাদেশে খেলতে গিয়ে ভারতের প্রতিভাধর ক্রিকেটার রমন লম্বাও মারা গিয়েছিলেন ক্রিকেট মাঠে খেলার সময় বল লেগে। কদিন আগেই নদীয়ার কল্যাণীতে ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। কল্যানীর বি ব্লকের কালীমন্দির মাঠে ক্রিকেট খেলছিলেন কল্যাণী কে আর অধিকারী প্যারামেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র। ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাতে মারা যান প্যারামেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র কৌশিক আচার্য্য। উইকেট কিপিং করছিলেন কৌশিক আচার্য্য (২১)। কিপিং করার সময় হঠাৎই কৌশিকের মাথায় ব্যাটের আঘাত লাগলে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নদীয়া জেলায় আরও এক ক্রিকেটারের মৃত্যু হয়। ক্রিকেট মাঠে ফের বল লেগে মৃত্যু। এবার প্রাণ গেল এক দৃষ্টিহীণ স্কুল ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নবদ্বীপে। নবদ্বীপ ব্লাইন্ড স্কুলের ছাত্র মিরাজুল মল্লিক স্কুলের মাঠে ক্রিকেট অনুশীলন করছিল। সহপাঠীর একটি শট মিরাজুলের মাথার ডানদিকে লাগে। এরপরই মাঠে লুটিয়ে পড়ে বেঙ্গল ব্লাইন্ড দলের ক্রিকেটার মিরাজুল। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় কল্যাণী
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














