স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ

0
71

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত যুবকের নাম অভিজিৎ বাদ্যকর (২৪)। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জানা গেছে, দুর্গাপুরের অঙ্গদপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে গত ২১ ও ২২ জুন পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটে। স্কুলের তালা ভেঙে একটি ঘণ্টা ও একাধিক ফ্যান চুরি করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে পিতলের জলের কল এবং বৈদ্যুতিক ওয়ারিং ছিঁড়ে বিদ্যুতের তারও চুরি করে পালিয়েছে দুষ্কৃতিরা। তারপর থেকেই গরমের মধ্যে ক্লাশ করতে এসে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে।

প্রতিকূল এই পরিস্থিতিতে স্কুলের পাঠনপাঠনে তার প্রভাব পড়ে। বিষয়টি জানতে পেরে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কোক ওভেন থানার পুলিশকে বিষয়টি দেখতে বলেন এবং স্কুলের তরফে প্রধান শিক্ষক তন্ময় কিশোর রায় কোক ওভেন থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানান। এরপরই পুলিশ তদন্তে নেমে অঙ্গদপুর থেকে অভিজিৎ বাদ্যকর নামে ওই যুবককে গ্রেফতার করে এবং তার থেকে স্কুলের চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here