ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত বিরোধীদের শূণ্য করে তৃণমূল কংগ্রেস ৪৩টি আসনেই জয়লাভ করে। কিন্তু তারপর থেকে আর এখানে নির্বাচন হয়নি। ২০২২ সাল থেকে এই পুরসভা পরিচালনার জন্য পাঁচজনের প্রশাসনিক বোর্ড গঠন করে দেওয়া হয়,যার মুখ্য প্রশাসক প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,ভাইস চেয়ারপার্সেন অভিতাভ বন্দ্যোপাধ্যায় এবং বাকি তিন সদস্য ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারী। এদিন সরকারীভাবে নতুন বিজ্ঞপ্তি মারফৎ দুর্গাপুর পুর প্রশাসনে সেই পাঁচজনকেই রেখে দেওয়া হল তবে কিছুটা পরিবর্তন করে। অনিন্দিতা মুখোপাধ্যায়কে প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সেন পদেই রাখা হয়েছে। তবে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় এবার ভাইস চেয়ারপার্সেন করা হল ধর্মেন্দ্র যাদবকে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে অবশ্য দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারীর সঙ্গে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














