ডেটলাইন দুর্গাপুর,১৫ এপ্রিল: বাংলা শুভ নববর্ষের শুভ সূচনায় নিজেদের নতুন ভবন উপহার পেল দুর্গাপুরের সাংবাদিকদের সব চেয়ে বড় সংগঠন দুর্গাপুর প্রেস ক্লাব। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে দুর্গাপুরে এক প্রশাসনিক সভায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের কাজের সুবিধার জন্য প্রেস ক্লাব ভবনের জন্য আবেদন করেছিলেন এখানকার কর্মরত সাংবাদিকরা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী সেই আবেদনে সারা দিয়ে এ ডি ডি এ কর্তাদের এই কাজটি করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারপরই ভবন নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে বাংলা নববর্ষের প্রথম দিন নব নির্মিত দুর্গাপুর প্রেস ক্লাব ভবনের দ্বার উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অমিতাভ বন্দ্যোপাধ্যায়, রাখি তেওয়ারি, ধর্মেন্দর যাদব, দীপঙ্কর লাহা, আইনজীবী দেবব্রত সাঁই সহ একাধিক বিশিষ্ট অতিথি।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














