ডেটলাইন দুর্গাপুর: কথায় আছে রাখে হরি তো মারে কে। ঠিক এরকমই এক ঘটনা দেখা গেল দুর্গাপুরের ডিএসপি মেন গেট এলাকায়। শনিবার সকালের দিকে এক ভদ্রমহিলা ওই এলাকায় জাতীয় সড়কের বাইপাশ রোডে হাঁটার সময় একটি ট্রাক তাকে প্রায় ধাক্কা মারতে যায়। আর একটু হলেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হতেন ওই মহিলা। কিন্তু সেখানে কর্তব্যরত সন্তু দাস নামে এক পুলিশ কনস্টেবল চিৎকার করে ওই মহিলাকে সতর্ক করে দিতেই মহিলাটি সঙ্গে সঙ্গে ছিটকে সরে যান বলে দুর্ঘটনা থেকে বেঁচে যান। এই ঘটনায় সেখানে উপস্থিত লোকজন ওই কনেস্টবল সন্তু দাসের তারিফ করেন। আর প্রাণে বেঁচে গিয়ে ওই ভদ্র মহিলাও সন্তুর কাছে এসে তাঁকে কৃতজ্ঞতা জানান। তার কর্তব্য পালন করার কাজে খুশি হয়ে সন্তুকে একটি ঘড়ি উপহার দেন মহিলা। কনেস্টবল সন্তু দাস জানায় সে তার কর্তব্য পালন করেছে। এটা তার ডিউটি। সন্তুর কাজে খুশি তার সহকর্মীরাও।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














