ডেট লাইন দুর্গাপুর: রক্তদান এক মহান দান। ইংরাজি নতুন বছরের প্রাক্কালে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের স্বনামধন্য পার্বন হোটেলের উদ্যোগে পার্বন সেলিব্রেশন হলে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ১জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেছেন। পার্বন এর কর্ণধার সুপ্রিয় গাঙ্গুলি রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। পার্বন হোটেল কর্মচারীরাও রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা স্বেচ্ছা রক্তদান আন্দোলন সমিতির অরবিন্দ মাজি,মিতালি মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি,সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, ক্রীড়া সংগঠক মৃত্যুঞ্জয় ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। এখানে দুর্গাপুরের বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত কয়েকজন সাংবাদিকও রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় আয়োজিত এই শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ডোনার্স ফোরাম এর শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














