ডেটলাইন কলকাতাঃ রাজ্য জুড়ে বিগত বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলছিল। রাজ্য সরকারও জানিয়েছিল স্কুল খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। অবশেষে ৩ জানুয়ারি থেকে খুলে যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআইগুলিও। তবে স্কুলের ক্ষেত্রে খুলছে না সমস্ত ক্লাস। আপাতত অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ পঠনপাঠন শুরু হবে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, প্রাথমিক বিভাগ এখনই খোলা হচ্ছে না। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পঠনপাঠন হবে পাড়ায় পাড়ায়। উল্লেখ্য,২০২০’র মার্চ থেকে প্রায় দুবছরের কাছাকাছি সময় রাজ্যে বন্ধ স্কুল কলেজ। অতিমারীর দীর্ঘ সময় ধরে অনলাইনে পঠন পাঠন চলছিল। ২০২১ সালের নভেম্বর মাসে স্কুল খুললেও ফের ওমিক্রন হানা দেওয়ায় ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল। অবশেষে স্কুল খোলার সরকারী ঘোষণায় খুশি ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকশিক্ষিকারাও।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














