ডেটলাইন ওয়েব ডেস্কঃ অমিত শাহের জায়গায় বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে দলের সভাপতির কাজ করা সমস্যা হচ্ছিল বলেই এই পরিবর্তন বলে জানা গেছে। এতোদিন তিনি অমিত শাহের সহকারী হিসেবে দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতির পদে ছিলেন। অমিত ও নরেন্দ্র মোদির কাছের এই নেতার সভাপতি নির্বাচন হল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জানা গেছে,প্রথমে বিজেপির সংসদীয় কমিটির সদস্য তথা অমিত শাহ, রাজনাথ সিং, নীতীন গড়করিরা নতুন সভাপতি হিসেবে নাড্ডার নাম প্রস্তাব করেন। তাতে সিলমোহর দেয় বিজেপির জাতীয় পরিষদ। এদিন বিজেপির কেন্দ্রীয় কার্যলয়ে এই নির্বাচন অনুষ্টিত হয়। সেখানে প্রথমে সভাপতি পদে মনোনয়ন পেশ করেন নাড্ডা। প্রত্যাশিতভাবেই তাঁর বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। বিজেপির সব রাজ্য কমিটির তরফেই নাড্ডাকে সভাপতি করার প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। বিজেপির একাদশতম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নাড্ডা। উল্লেখ্য,অমিত শাহের আমলে সর্বভারতীয় স্তরে বিজেপির সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সংগঠন কিছুটা হলেও ধাক্কা খেয়েছে নানা কারনে। তাই নাড্ডার কাছে সভাপতির দায়িত্ব গ্রহন এই সময়ের নিরীখে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...













