ডেটলাইন কলকাতাঃ বাংলা তথা ভারতের কিংবদন্তী ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জী শারীরিক অসুস্থতার কারনে ভর্তি হলেন হাসপাতালে। তাঁর দেহের ভারসাম্যের অভাব দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ময়দানে পিকে নামেই তিনি সবার কাছে পরিচিত। নিজে যেমন ভালো ফুটবলার ছিলেন তেমনই কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইষ্টবেঙ্গলের কোচ হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। তার অসুস্থতার খবর শুনে ক্রীড়া জগতের অনেকেই তার পরিবারের কাছে খোঁজ খবর নেন। পিকের পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। অন্যদিকে একই দিনে ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলার বিশিষ্ট কবি শঙ্খ ঘোষকে। হাসপাতাল সূত্রে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সি কে মাইতির অধীনে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।শঙ্খবাবুর পারিবারিক সূত্রে জানা যায়,কয়েকদিন ধরেই সর্দিকাশিতে ভুগছিলেন ৮৭ বছর বয়স্ক এই কবি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














