ডেটলাইন আসানসোলঃ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বৌদি ও ভাইঝির পচা গলা দেহ উদ্ধার আসানসোল দক্ষিণ থানার হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। আজ দুপুরে তাদের নিজস্ব বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। এলাকার লোকজনদের কাছে জানা গেছে গত তিন চারদিন ধরে ঐ বাড়িটি বন্ধ ছিল। এরমধ্যেই স্থানীয় লোকজনদের নাকে দুর্গন্ধ আসতে থাকায় এলাকার মানুষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মলয় ঘটকের বৌদি জয়শ্রী ঘটক ও ভাইঝি নিলম ঘটকের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। দরজা ভাঙতেই দেখা যায় দেহ দুটি মাটিতে পড়ে রয়েছে। প্রসঙ্গত,২০১৭ সালে মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গিয়ে প্রান হারান মলয় ঘটকের দাদা অসীম ঘটক। সেই ঘটনার পর অসীমবাবুর স্ত্রী ও কন্যা এই বাড়িতে থাকতেন। কিন্তু কিভাবে এমন একটা রহস্যজনক ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকৃত ঘটনা জানার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন সাধারন মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














