ডেটলাইন কলকাতাঃ অবশেষে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বীজপুরের বিধায়ক মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তাঁর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন আরও দুই বিধায়ক। যাঁদের মধ্যে একজন বাম শিবির থেকে যোগদিলেন বিজেপিতে। দল বদলের এই তালিকায় রয়েছেন হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।এছাড়াও লাইন দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কাঁচড়াপাড়া পুরসভার ১৭ জন কাউন্সিলর। নৈহাটি পুরসভার ২৯ জন কাউন্সিলর হালিশহরের ১৭ কাউন্সিলরও এদিন যোগ দেন বিজেপিতে। ভাটপাড়ার ২৩ জন কাউন্সিলরও রয়েছে বিজেপির হাতে। দিল্লিতে সদর দপ্তরে বসে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভা ইতিমধ্যেই বিজেপির দখলে চলে এসেছে। এছাড়া খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতিও যোগ দিলেনবিজেপিতে। লোকসভা নির্বাচনের এক্সিট পোলে আভাস মিলেছিল আসতে চলেছে গেরুয়া ঝড়৷ ফলপ্রকাশের পরেও বাস্তবে পরিণত হয়েছে তা। উত্তর ২৪ পরগনায় ফুটেছে পদ্ম৷ ঘাসফুল শিবিরে চূড়ান্ত ভরাডুবি। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে গিয়ে মুখ খুলে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি করেছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়৷ দলবিরোধী কাজের জন্য তৃণমূল তাকে নির্বাসিতও করে। রাজনীতিকরা আন্দাজকরেছিলেন এবার বাবার পথেই গেরুয়া শিবিরে যোগ দিতে দেবেন শুভ্রাংশু। সেটাই এবার বাস্তব হল।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














