ডেটলাইন দুর্গাপুরঃ গত বছর সীমা সোরেন উচ্চ মাধ্যমিকে ৪০৭ নম্বর পেয়ে অলচিকি ভাষায় ছাত্রীদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছিল। এবারের উচ্চমাধ্যমিকেঅলচিকি ভাষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কাঁকসা রঘুনাথপুরের একলব্য আবাসিক বিদ্যালয়েরছাত্র বিশ্বনাথ মাড্ডি। তার প্রাপ্ত নম্বর ৪৫৭, শতকরাহিসেবে ৯১.৪ %। একলব্য বিদ্যালয়ের টিচার ইনচার্জগৌরব মিশ্র জানালেন, বিশ্বনাথ ষষ্ঠ শ্রেণী থেকেই এইবিদ্যালয়ে পড়াশোনা করে এসেছে । সে অত্যন্ত মেধাবী। তাঁর সাফলে আমরা গর্বিত। একইসঙ্গে তিনি বলেছেন,গতবার এই বিদ্যালয়ের সীমা সোরেন ছাত্রীদের মধ্যে রাজ্যে প্রথম হওয়ার পর এবার বিশ্বনাথের এই কৃতিত্ব নিঃসন্দেহে অলচিকি ভাষার ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে। কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিশ্বনাথের বাবা বাবুরাম মাড্ডি পেশায় একজন ভাগচাষী। তাই চরম আর্থিক সমস্যার মধ্যেই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। তাই ছেলের আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কতটা পূরণ করা যাবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। যদিও তাঁর স্কুল কর্তৃপক্ষ এবং কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বনাথের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














