ডেটলাইন বাঁকুড়াঃ এমনিতে জোট হয়নি। সিপিএম এবং কংগ্রেস নিজেদের মতো প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অবশ্য কিছু আসনে এখনও দু পক্ষ তাদের প্রার্থী ঘোষণা বাকি রেখেছে। এই পরিপ্রেক্ষিতে এদিন বাঁকুড়ায় সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের কথায় বোঝা গেল কংগ্রেসের সঙ্গে রাজ্যের একাধিক আসনে সমঝোতার আশা জিইয়ে রেখেছে তারা। এখানে তিনি বলেন, বিজেপি তৃণমুল বিরোধী ভোট ভাগ যাতে না হয় তার জন্যই দুটি আসনে তারা এখনও প্রার্থী দেয়নি। তিনি আরও বলেন, কংগ্রেস আমাদের শত্রু নয়। কংগ্রেসের জেতা দুটি আসনে বামেরা প্রার্থী না দেওয়ার কারন হিসেবে তিনি জানান,ওই দুটি আসনে বামেরা প্রার্থী দিলে বিজেপি ও তৃণমুলের সুবিধা হবে । ওই দুটি আসনে বাম ও কংগ্রেসের যে ভোট আছে সেই ভোট ভাগ হলে না বাম না কংগ্রেস জিতবে উলটে বিজেপি ও তৃনমুলের লাভ হবে । আমরা তা চাই না । মানুষের কাছে আমাদের বার্তা বিজেপি তৃণমুল ভোটকে যতদূর সম্ভব একত্রিত করা । এছাড়াও রাজ্যের কংগ্রেসের জেতা যে দুটি আসনে বামেরা প্রার্থী দিয়েছে সেই দুটি আসনে বামেরা প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে সেক্ষেত্রে শর্ত বামেদের জেতা আসন দুটিতে কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য, আজ বাঁকুড়ার কমরার মাঠ ময়দানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় পাত্রর সমর্থনে সভা করতে এসে ফের একবার রাজ্যের একাধিক আসনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার আশা প্রকাশ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














