ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ব্যালন ডি’অর মানেই যেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর আর্জেন্টিনার লিওনেল মেসি। বিগত এক দশক ধরে এটাই দেখেছে ফুটবল বিশ্ব। অবশেষে ছেদ পড়ল রোনাল্ডো–মেসি জমানায়। এবছর নতুন এক ফুটবল তারকার হাতে উঠল সেরার সেরা ট্রফি ব্যালন ডি’অর এবং তিনি হলেন এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার ৩৩ বছররের মিডফিল্ডার লুকা মদ্রিচ। এটাই তাঁর কেরিয়ারের প্রথম ব্যালন ডি’অর। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে তোলার পিছনে মদ্রিচের লড়াইকে স্যালুট করেছে ফুটবল দুনিয়া। তাছাড়া ক্লাবের জার্সিতে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পিছনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। তিনি ফিফার বর্ষসেরার সঙ্গে উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবও পেয়েছেন। তাই এবার যে মদ্রিচই ব্যালন ডি’অর পাবেন তাতে কোন সন্দেহ ছিল না। লন্ডনে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়েই এসেছিলেন মদ্রিচ। পুরস্কার নিতে উঠে তিনি সবার আগে রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়া ফুটবল টিমের কোচদের ধন্যবাদ জানান। তারপর সতীর্থ ফুটবলার, সমর্থক এবং যাঁরা তাঁকে ভোট দিয়ে এই পুরস্কার নিযে সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ দেন। এবারের ব্যালন ডি’অর পুরস্কার তালিকায় দ্বিতীয় নম্বরে ছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয় এবং চতুর্থ ফ্রান্সের আন্তোইন গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপে। পঞ্চম ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














