ডেটলাইন দুর্গাপুরঃ কর্মী নিয়োগকে কেন্দ্র করে দুর্গাপুর পুরসভার মেয়রের সঙ্গে বেশ কয়েকজন মেয়র পরিষদ সদস্যের মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এদিন পুরসভার জল বিভাগে ২০ জন কর্মী নিয়োগের বিষয় নিয়ে মেয়র যে মিটিং ডেকেছিলেন সেখানে ৬ জন মেয়র পরিষদ সদস্য যোগদান করেননি। কিন্তু মেয়র দিলীপ অগস্তি উপস্থিত তিনজন মেয়র পরিষদ সদস্যকে নিয়েই মিটিং করেন। তিনি সাংবাদিকদের জানান,পুরসভার নিয়ম অনুযায়ী এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেই কোরাম হয়। এদিনের মিটিংয়ে সেটা হয়েছে। তাই কারা সেখানে এল না সেটা আমার দেখার বিষয় নয়। ক্ষুব্ধ মেয়র পরিষদ সদস্যদের অভিযোগ, মেয়র তাদের অন্ধকারে রেখেই এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তারা কেবলমাত্র সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














