ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কল্পনা লাজমি। কিডনিতে ক্যানসারের কারনে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। চিত্রশিল্পী ললিতা লাজমির মেয়ে ও চলচ্চিত্র পরিচালক গুরু দত্তর ভাইঝি ছিলেন কল্পনা লাজমি। তাঁর তৈরি একাধিক চলচ্চিত্র দেশে ও বিদেশে যথেষ্ট সমাদর পেয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রুদালি, দর্মিয়াঁ,চিঙ্গারি, এক পল, দমন ইত্যাদি। এরমধ্যে সুপারহিট ছিল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ডিম্পল কাপাডিয়া,রাখী,আমজাদ খান,রাজ বব্বর প্রমূখ অভিনীত রুদালি। ছবিটি ৬৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্মে এন্ট্রি পায়। ২০০৬ সালে তিনি শেষ চিঙ্গারি ছবিটি পরিচালনা করেন। সেই ছবিতে মিঠুন চক্রবর্তী, সুস্মিতা সেনসহ একাধিক বিশিষ্ট অভিনেতারা ছিলেন। তাঁর ক্যানসার ধরা পড়ার পর থেকে বিভিন্ন সময়ে আমির খান, সলমন খান, করণ জোহর, আলিয়া ভাট, সোনি রাজদান, নীনা গুপ্তার মতো বিশিষ্ট বলিউড তারকারা লাজমিকে সহযোগিতা করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা জগতে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














