ডেটলাইন দুর্গাপুরঃ অপেক্ষার অবসান। আজ থেকেই ধূমধাম করে শুরু হয়ে গেল দুর্গাপুর স্টেশন বাজার এলাকার ১৮ তম বর্ষের গণপতি উৎসব। এ দিন সন্ধেবেলা আলাপ ক্লাবের পরিচালনায় ১০ দিনব্যাপী গণপতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, মেয়র পারিষদ রুমা পাড়িয়াল, ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, অঙ্কিতা চৌধুরী, প্রিয়াঙ্কি পাঁজা, বিশিষ্ট লেখক গবেষক ডঃ ত্রিপুরারঞ্জন বসু প্রমুখ। গণপতি উৎসব উপলক্ষে চলবে ১০ দিন ধরে বিশেষ সাংস্কৃতিক মেলা। যেখানে প্রতিদিন বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














