ডেটলাইন দুর্গাপুরঃ অন্যান্য দেশে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে। কলকারখানাগুলি থেকে প্রতিনিয়ত নির্গত দূষণের জেরে বায়ুদূষণ ও দামোদর নদীর ব্যাপক দূষণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভূগর্ভস্থ জলের ক্রমশ নিম্নগামীতা আগামী সময়ের জন্য দুর্গাপুরবাসীর কাছে অন্যতম চিন্তার বিষয়। তাই দূষণ নিয়ন্ত্রণে প্রত্যেকটি মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সিটি সেন্টারের একটি বেসরকারী হোটেলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদ এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের উদ্যোগে ‘ইকলজিক্যাল সাস্টেইনিবিলিটি’ অর্থাৎ শিল্পাঞ্চলে বাস্তুতন্ত্র সংক্রান্ত ধারন ক্ষমতা বিষয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। এখানেই পরিবেশ নিয়ে এই আশঙ্কার কথা বলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান ড.কল্যাণ রুদ্র। দূষণ তালিকায় অনেক আগেই হলদিয়া, আসানসোলের সঙ্গে দুর্গাপুরের নামও তালিকার শীর্ষস্থানে রয়েছে। ডঃ কল্যাণ রূদ্র জানিয়েছেন, অন্যান্য দেশে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু সে তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে।
Latest article
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...














