ডেট লাইন দুর্গাপুর: শনিবার ছিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরে ও একাধিক পরীক্ষা কেন্দ্র ছিল। দুই অর্ধে এই পরীক্ষা নেওয়া হয়। বাইরে থেকে আসা দুই ছাত্র পরীক্ষা দিতে এসে ভুল সেন্টারে চলে আসে। একজনের সিট ছিল বি সি রায় পলিটেকনিক কলেজে আর একজনের সিট ছিল বেঙ্গল ইঞ্জনিয়ারিং কলেজে। কিন্তু দুজনেই ভুল করে পৌঁছে গিয়েছিল বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। ভুল সেন্টারে এসেছে বুঝতে পেরেই দুই ছাত্র এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাথা খারাপ হওয়ার জোগাড়। পরীক্ষার সময়ও প্রায় চলে এসেছে। কিভাবে তারা নিজেদের পরীক্ষা কেন্দ্রে যাবে ভেবেই পাচ্ছিল না। এই খবর জানতে পারেন দুর্গাপুর মুচি পাড়া ট্রাফিক পুলিশের ওসি প্রসেনজিৎ বসাক। তিনি খুব দ্রুত ওই দুই ছাত্রকে গাড়িতে করে তাদের নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। হাতে ছিল মাত্র মিনিট পাঁচেক। ওই সময়ের মধ্যে দু কিলোমিটার দূরে দুজন ছাত্রকে তাদের সেন্টারে পৌঁছে দেওয়ার ফলে শেষ পর্যন্ত তারা পরীক্ষায় বসতে পারে। পুলিশের এই কাজে ছাত্রদের অভিভাবকরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুলিশের এই তৎপরতায় তারা মুগ্ধ হয়ে পুলিশ আধিকারিক কে সম্মানিত করেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














