ডেটলাইন স্পোর্টসঃ এবারের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা বাস্তবিকই ঐতিহাসিক হতে চলেছে। কারন এই প্রথম রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই ক্রীড়ানুষ্ঠান। শুধু তাই নয়,এই প্রথম এশিয়ার কোন মুসলিম দেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে। ১৪ জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচেই পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে আয়োজক দেশ রাশিয়া এবং সৌদি আরব। এবারের বিশ্বকাপে আরও এক বিরল দৃশ্য দেখা যাবে। তা হল সবুজ ব্রিগেডকে সমর্থন জানাতে বোরখা ঢাকা সৌদি মহিলাদের দর্শকাসনে দেখতে পাওয়া। তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন দেশ সৌদি আরব এর আগে চারবার বিশ্বকাপে খেলেছে। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে প্রথম বার আত্মপ্রকাশ করেই তারা ১২ তম স্থান দখল করে চমকে দেয় বিশ্বকে। এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তারা পায় ২৮ তম স্থান। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান আয়োজিত বিশ্বকাপে ৩২ তম স্থান পেয়েছিল। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপেও তারা ভালো ফল করতে পারেনি। পেয়েছিল ২৮ তম স্থান। বিগত ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে অবশ্য তারা মূলপর্বে আসতে পারেনি। কিন্তু এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে সৌদি আরব। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ এ-তে রয়েছে সৌদি আরব। রাশিয়া বিশ্বকাপে এশিয়া মহাদেশের অন্যতম দল হিসাবে প্রতিনিধিত্ব করা এই দেশের উপর এশিয়াবাসীর অনেক আশা। তাদের এবারের দলে সেরকম কোনো তারকা খেলোয়াড় না থাকলেও, দুই মিডফিল্ডার ইহায়া আল- শেহরি এবং সালিম আল -দাওসারির দিকে নজর রাখতেই হবে। কারণ বিশ্বের অন্যতম সেরা লিগ লা লিগায় পেশাদারি ফুটবল খেলেন তারা। এ ছাড়াও মহম্মদ আল শাহলায়ি এবং তাইসির আল জাসসামের ওপর নজর থাকবে ফুটবলপ্রেমীদের। বিশেষত স্ট্রাইকার আল-শাহলায়ির দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। এছাড়া রয়েছেন তরুণ উইঙ্গার আল মুওয়ালাদ। সৌদি আরবের কোচ হিসেবে আছেন আর্জেন্টিনার জুয়ান আন্তোনিও পিজি ।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














