ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের বিশ্বকাপ। এই মূহুর্তে সব দলই তাদের সেরাটা দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে চলেছে। প্রতিযোগিতাকে সুষ্ঠভাবে আয়োজন করার লক্ষ্যে আইসিসিও সব রকম উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য আইসিসি প্যানেলে ২৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁদেরইঅন্যতম হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারত থেকে মোট তিন জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কমেন্ট্রি প্যানেলে৷ সৌরভ ছাড়া বাকি দু’জন হলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ও ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে৷ এছাড়াও এবারের বিশ্বকাপে তিনজন মহিলা ভাষ্যকারকেও নেওয়া হয়েছে। এরা হলেন ইশা গুহ, মেলানি জোনস ও অ্যালিসন মিচেল। উল্লেখ্য, ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ জুন।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














