ডেটলাইন ওয়েব ডেস্কঃ ফণী চলে যাওয়ার পর থেকেই প্রচন্ড দাবদাহের শিকার হয় সমগ্র বঙ্গভূমি। দক্ষিণবঙ্গ তো বটেই এমনকি দহন জ্বালা ভোগ করতে হয় উত্তরবঙ্গের মানুষকেও। আসানসোল দুর্গাপুরসহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ ও তার বেশী তাপমাত্রা চলতে থাকায় চরমভাবেই দুঃসহ পরিবেশের মধ্যে পড়তে হয় মানুষকে। অবশেষে রবিবারের ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। তাতে গরম থাকলেও প্রচন্ড অগ্নি হানা কমেছে। আরও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বঙ্গে এবার বর্ষা আসতে চলেছে বলে সুখবর দিয়েছে দিল্লির মৌসম ভবন। জানানো হয়েছে ৪ জুন বর্ষা আসছে কেরলে। ২২ মে–ই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে সেই মৌসুমি বায়ু। মূল ভূখণ্ডে আসতে সময় লাগবে আরও দিন দশেক মত। কেরলে বর্ষা ঢুকবে ৪ জুন। দিল্লিতে পৌঁছতে পৌঁছতে ২৯ জুন। পশ্চিমবঙ্গে অবশ্য তার আগেই শুরু হয়ে যাবে বৃষ্টি। নিয়ম মেনে ১৫ জুন বর্ষা আসে রাজ্যে। এবারও সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছেবলেই জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গতবারের তুলনায় এবার বঙ্গে বৃষ্টির পরিমান অনেকটা কম হবে বলেই জানানো হয়েছে।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














