ডেট লাইন কলকাতা: খুলবে খুলবে আর নয়। এবার সত্যি করেই রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলো খুলছে। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি থেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে। মধ্য শিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশ রাজ্যের সব জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে খোলার আগে সব স্কুল স্যানিটাইজার করতে হবে এবং সবাইকে মাস্ক পড়তে হবে। একই সঙ্গে ক্লাসে যেন সামাজিক দুরত্ব বজায় থাকে তারও ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। করোনার জন্য প্রায় ১১ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে স্কুল। স্বাভাবিকভাবেই শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী মহলেও বেশ খুশির হাওয়া।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














