ডেটলাইন বর্ধমান: ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস। প্রতিবছর এ দিন সারা বিশ্বে দিবসটি পালিত হয়। বিশ্বের ৭০টি দেশের প্রায় ৩৭ কোটি আদিবাসী জনগণ দিবসটি পালন করে। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল বর্ধমানের কোটকম্পাউণ্ডে। এদিন সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু সহ জেলার বিভিন্ন জায়গার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারা ধামসা মাদল নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সাঁওতালি নৃত্য পরিবেশিত হয় অনুষ্ঠানে।
Latest article
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...














