ডেটলাইন দুর্গাপুরঃ বর্তমান জটিল পরিস্থিতিতে মানুষ এবং এই সুন্দর পৃথিবীর জন্য যেসব কল্যাণমূলক কাজ রয়েছে সেগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা হল বৃক্ষরোপণ। বন জঙ্গল কেটে যত বেশি বসতি বা কারখানা তৈরি হচ্ছে ততই ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের। গাছ যত কমছে সমস্যা ততই বাড়ছে। সেটা দুষিত বায়ুর সমস্যা হোক কিংবা মেঘ-বৃষ্টি না হওয়ার সমস্যা। আর সেকারনেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। সরকার এবং সমাজসেবামুলক সংগঠন গুলো এব্যাপারে খুবই সচেতন। সরকারীভাবে বারবার বৃক্ষরোপণ প্রকল্প নেওয়া হয়। গাছ লাগাতে মানুষকে অনুপ্রাণিত করতে প্রচারও চালানো হয়। মোট কথা গাছ লাগানো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেদিকে লক্ষ্য রেখেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ এবং বন মহোৎসবকে সামনে রেখে ধারাবাহিকভাবেই বিভিন্ন থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বুধবার কোকওভেন থানার উদ্যোগে ডিপিএলের নিউ বয়েজ স্কুলে এবং সগরভাঙার শ্যামমন্দির চত্বরে ২৫০ টির বেশি গাছের চারা লাগানো হল। স্কুলের ছাত্রছাত্রীসহ সাধারন মানুষের মধ্যে যাতে পরিবেশ সুরক্ষার চেতনা বৃদ্ধি পায় সেটাই এই কর্মসূচীর উদ্দেশ্য বলে জানান,কোকওভেন থানার ওসি সন্দীপ দাস। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকওভেন থানার ওসি ছাড়াও সিআই চন্দ্রনাথ চক্রবর্তি,মুচিপাড়া ট্রাফিক ওসি হরিশঙ্কর যাদব,স্থানীয় দুই কাউন্সিলার সুনীল চ্যাটার্জী ও সুভাষ মজুমদার,৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী প্রমূখ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














