ডেটলাইন ওয়েব ডেস্কঃ আসামের তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের চারজন প্রতিনিধি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে বাকি সদস্যরা ছিলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমূল হক, করিমপুরের বিধায়ক মহূয়া মৈত্র। আজ সকালে তৃণমূলের প্রতিনিধি দলটি কলকাতা থেকে বিমানে ডিব্রুগড় পৌঁছায়। সেখান থেকে তাঁরা গাড়িতে তিনসুকিয়া যায়। এনআরসি–র সময় আসাম সরকার তৃণমূল প্রতিনিধিদের বিমান বন্দরেই আটকে দিয়েছিল। তবে এদিন কোনও বাধা দেয়নি পুলিশ। পুলিশই তাদের বিমানবন্দর থেকে তিনসুকিয়ার ধলায় নিহতদের বাড়িতে নিয়ে যায়। তৃণমূল প্রতিনিধিরা সেখানে দেখা করেন নিহত পাঁচ প্রবাসী বাঙালি পরিবারের সঙ্গে। শোকসন্তপ্ত দরিদ্র পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষনা করেছিলেন। হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে তৃণমূল কংগ্রেস। দলের তরফে এই পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে।
Latest article
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...
শ্রাবণী মেলার ভক্তদের জন্য দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বরের বাস পরিষেবা চালু করলেন বিধায়ক
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ শ্রাবণ মাস শুরু হতেই হুগলী জেলার তারকেশ্বর মন্দির শিবভক্তদের সমাগমে সরগরম হয়ে ওঠে। প্রতি বছর শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট),লক্ষ লক্ষ...














