ডেটলাইন ওয়েব ডেস্কঃ এক পরিসংখ্যানে দেখা গেছে,গত ২ বছরে দেশে বর্তমান এবং প্রাক্তন বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে অপরাধের মামলা ১৭ শতাংশ বেড়েছে। সে কারণেই এবার নড়েচড়ে বসল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অপরাধমূলক ঘটনা প্রকাশ করতে হবে। এই রায় দেওয়ার সময়, সুপ্রিম কোর্ট “রাজনীতিতে অপরাধীদের আশঙ্কাজনক বৃদ্ধি” নিয়ে উষ্মা প্রকাশ করে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কাউকে প্রার্থী নির্বাচিত করার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর অপরাধ–যোগের নথি প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে। অবশ্যই যদি সেই প্রার্থী অতীতে কোনও অপরাধ করে থাকেন। ২০২০ সালে এই নিয়ে যে রায় দিয়েছিল, এবার সেই রায় বদলেই নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রার্থী নির্বাচনের ৪৮ ঘণ্টা থেকে ২ সপ্তাহের মধ্যে তাঁর অপরাধ–যোগ জানাতে হবে রাজনৈতিক দলকে। এবার সেই রায়ের ৪.৪ নম্বর প্যারাগ্রাফ বদলে দেওয়া হল। ফলে নিয়ম আরও কড়া হল। কমিয়ে দেওয়া হল সময়সীমাও। এবিষয়ে উল্লেখ করা যায় যে, এর আগে নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছিল প্রার্থীদের অপরাধ–যোগের নথি সংবাদপত্রে প্রকাশ করতে। এবার সুপ্রিম কোর্ট এই তাৎপর্যপূর্ণ রায় দিল।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














