ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরঃ প্রতিটি মানুষের জীবনেই এক অতি আনন্দের দিন হিসেবেই গণ্য হয়ে আসছে তাঁর জন্মদিন। নানাভাবেই মানুষ তাঁর জন্মদিনটি উদযাপন করে থাকে। তবে সাধারনত দেখা যায় জন্মদিনে মোমবাতি, বেলুন ও কেক কেটেই পালন করা জন্মদিন।অর্ডার দিয়ে তৈরী কেক-এ সাধারণ ব্যক্তির নাম থাকে এবং কেকের চারদিকে বয়সের সাথে মিল রেখে মোমবাতি জ্বালানো হয়। তার পর আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সেই মোমবাতির আলো নিভিয়ে হ্যাপি বার্থ ডে পালন করা হয়। তবে বর্তমানে এই নিয়মের বাইরে বের হয়ে অনেকেই একটু অন্যভাবে নিজের জন্মদিনটি পালন করতে পছন্দ করছেন। কেউ কেউ নিজের জন্মদিনে রক্তদান করে থাকেন আবার অনেকেই এই শুভদিনে গরীব মানুষদের মধ্যে ফল মিস্টি ও খাবার বিলি করে আনন্দ ভাগ করে নেয়। এই রকমই এক ব্যাতিক্রমী জন্মদিন পালন করতে দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি এলাকার বাসিন্দা গৃহবধূ মহুয়া চ্যাটার্জীকে। মঙ্গলবার নিজের ৩৮ তম জন্মদিন উপলক্ষ্যে তিনি দুর্গাপুর স্টেশন ও আশপাশ এলাকার দুঃস্থ ও ভবঘুরে এমন ১৩৮ জন পুরুষ মহিলাকে চিকেন বিরিয়ানি খাওয়ালেন। সঙ্গে দিলেন একটি করে জলের বোতল। কেন এই উদ্যোগ? আসলে নিজের জন্মদিনের আনন্দ অনেকের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল লক্ষ্য। এমনটাই জানান গৃহবধূ মহুয়া। তাঁর এই উদ্যোগে খুশি এলাকার মানুষও। সবাই তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














