ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় একদিনের ম্যাচে হারতে হয়েছে ৫১ রানে। সিরিজের তিনটে একদিনের ম্যাচের মধ্যে পর পর দুটিতে হেরে একদিনের সিরিজ খুইয়েছে বিরাট এ্যান্ড কোং। এই অবস্থায় সিরিজের শেষ এক দিনের ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্যানবেরায়। বলা বাহুল্য সিরিজ হেরে যাওয়ায় এই ম্যাচ ভারতের কাছে নিয়ম রক্ষার খেলা। কিন্তু তা সত্বেও একদিনের শেষ ম্যাচ জিততে পারলে পরের টি টোয়েন্টির তিন ম্যাচের সিরিজ জয়ের জন্য মরিয়া লড়াইয়ে মন দিতে পারবে বিরাট বাহিনী। টিম ইন্ডিয়ার সেটাই এখন লক্ষ্য। তিনটে টি২০ ম্যাচ সিডনি আর ক্যানবেরায় হবে। টি২০ সিরিজে ৪ ডিসেম্বরে প্রথম ম্যাচ ক্যানবেরায়। তার পর ফের সিডনিতে যাবে বিরাটবাহিনী। সেখানে সিরিজের শেষ দুটি ম্যাচ ৬ এবং ৮ নভেম্বর। এরপরই শুরু হবে টেস্ট সিরিজের লড়াই। প্রথম টেস্ট ম্যাচ হবে দিন রাতের। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে। ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৩ জানুয়ারি। চতুর্থ টেস্ট ১৫ জানুয়ারি ব্রিসবেনে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














