ডেটলাইন ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বুধবার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উপর। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কী ভাবে তা শোকগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে,তা ৬ সপ্তাহের মধ্যেই রূপরেখা তৈরি করে ফেলতে হবে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে তিরস্কারও করেন বিচারপতি অশোক ভূষণ এবং এম আর শাহের ডিভিশন বেঞ্চ। বলা হয়, ‘ন্যূনতম পরিত্রাণের ব্যবস্থা করা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। এত দিন কেটে গেলেও, এ নিয়ে কোনও নির্দেশিকাই প্রকাশ করেননি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, যার মধ্যে ক্ষতিপূরণও পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ দায়িত্ব পালনে করতে ব্যর্থ।’ উল্লেখ্য, করোনায় মৃত শোকগ্রস্ত পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল। কিন্তু সেই সময় কেন্দ্র জানায়, এত টাকা দেওয়ার ক্ষমতা তাদের নেই। কারণ মৃতের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৪ লাখ ছুঁই ছুঁই। এই কোভিডের জন্য যদি এত টাকা সরকার দিয়ে দেয়, তাহলে অন্য কোনও রোগের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। এছাড়া কেন্দ্রের তরফে জানান হয়, ক্ষতিপূরণ প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই একমাত্র বরাদ্দ। কিন্তু বুধবার শুনানি চলাকালীন, জাতীয় বিপর্যয় আইনের ১২ নম্বর ধারা তুলে ধরে শীর্ষ আদালত। সেই আইন অনুযায়ী, জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে অন্তত ন্যূনতম ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ সরকার বলে জানানো হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














