ডেটলাইন পূর্ব বর্ধমানঃ এক গৃহস্থের বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হল ১৯ টি গোখরো সাপের ছানা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দাউরাডাঙ্গা গ্রামে। বাড়ির কর্তা সুমিত সরকার পেশায় একজন দিনমজুর। মাটির দেওয়াল আর খড়ের চালার স্যাঁতসেতে এককুঠুরি ঘরে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন। কিন্তু তার বাড়িতে খাটের তলায় যে সাপেরাও দিব্যি বসত করে তুলেছে তা ঘূনাক্ষরেও জানতেন না তিনি। সুমিতবাবু বলেন,বাড়িতে থাকাকালীন মাঝে মধ্যেই ফোঁসফোঁস শব্দ শুনতে পেতেন। কিন্তু বুঝতে পারেননি বিষধর সাপের সঙ্গেই তাঁরা বসবাস করছেন। শেষ পর্যন্ত কৌতুহল বসত তিনি খাটের তলায় ঢুকে টর্চ মারতেই দেখতে পান খাটের তলায় একটি গর্ত রয়েছে। ভেতরে তাকাতেই তাঁর চক্ষু চড়কগাছ। গর্তের মধ্যে কিলবিল করছে সাপের বাচ্ছা। প্রতিবেশিদের সহযোগিতায় গর্ত থেকে প্রথমে ১৪ টি এবং পরের দিন আরও ৫টি মোট ১৯টি বিষধর গোখরো সাপের ছানা বের করে আনেন। তবে সাপের বাচ্ছাগুলিকে না মেরে তিনি কাছাকাছি জঙ্গলে সেগুলি ছেড়ে দিয়ে আসেন। সাপ উদ্ধারের পরও সুমিতবাবু ও তাঁর স্ত্রী সন্তানের ভয় কাটছে না। তারা ভাবতেই পারছেন না যে,এতো দিন তারা বিষধর গোখরো সাপের সঙ্গে বসবাস করে এসেছেন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














