ডেটলাইন পূর্ব বর্ধমানঃ এযেন একেবারেই অন্য এক চেহারা। অনেকটা মেট্রোর মতো দেখতে লোকাল ট্রেন। হ্যাঁ, বর্ধমান-হাওড়া মেন লাইনে লোকাল ট্রেনের লুকটা এরকমই। ইতিমধ্যে অত্যাধুনিক রেকের ব্যবহার শুরু হয়েছে। এই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত। রেকের কামরাগুলি মেট্রো রেলের কামরার আদলে তৈরি করা হয়েছে। এই লোকালে যাত্রী স্বাচ্ছন্দের সব ব্যবস্থাই রাখা হয়েছে। রেকগুলিতে আছে মেট্রোর মতোই স্লাইডিং ডোর, কামরার ভিতর বেশিরভাগ স্টেনলেস স্টিলের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রয়েছে জিপিএস প্রযুক্তিও। রয়েছে অডিও সিস্টেম ও ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডের মধ্যমে কোচের ভিতর যাত্রীদের বিভিন্ন তথ্য সরবরাহের ব্যবস্থা আছে। সুরক্ষা বার্তা ছাড়াও অডিও সিস্টেম এবং ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে ট্রেনটি কোন স্টেশন ছাড়ল বা পরবর্তী স্টেশনের নাম যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে। এই লোকালের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। মহিলা যাত্রীদের সুরক্ষার লক্ষ্যে সামনে-পিছনে দু’টি মহিলা কামরাতেই থাকছে সিসিটিভি। স্বাভাবিকভাবেই এমন ঝকঝকে লোকাল ট্রেন পেয়ে যাত্রীরাও বেজায় খুশি।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














