ডেটলাইন কলকাতাঃ মাঝেরহাট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সেতু বিপর্যয়ের ঘটনা। কলকাতার পর এবার শিলিগুড়ি। শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় পিছলা নদীর উপর আনুমানিক ২০০২ সালে তৈরি সেতুটি হঠাৎই ভেঙে পড়ে। প্রায় ৭০ মিটার লম্বা এই সেতুর মাঝের অংশ ভেঙে ঝুলে যায়। চটহাট-ফাঁসিদেওয়ার মধ্যে যোগাযোগ রক্ষাকারী এটি একমাত্র সেতু। কৃষিপ্রধান এলাকার লোকজন এই সেতুর উপরই নির্ভরশীল। সেতু ভেঙে পড়ায় একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন হয়ে যাওয়ায় তাই উদ্বেগের শিকার স্থানিয় বাসিন্দারা। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই৷ বিপর্যয়ের সময় সেতুর মাঝখানে একটি ট্রাক চলে আসায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। আহত চালককে স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ,দীর্ঘদিনের এই সেতুর কোন সংস্কার না হওয়ার কারনেই এই বিপর্যয়। কারন সেতুটি দিয়ে সেভাবে কোন ভারী গাড়ি চলাচল করে না।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














