ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ‘কফি উইথ করণ’ নামে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অস্ট্রেলিয়া সফরের মাঝেই তাদের দেশে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। তাদের পরিবর্ত হিসাবে ইতিমধ্যেই শুভমান গিল এবং বিজয় শঙ্করের নাম ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। হার্দিকের বদলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যাবেন অলরাউন্ডার বিজয়। ১৫ জানুয়ারি অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগেই ভারতীয় দলে যোগ দেবেন বিজয়। অস্ট্রেলীয় সফরের পর নিউজিল্যান্ডে ভারতীয় দলের সফর শুরু ২৩ জানুয়ারি। সেখানে ৫টি ওয়ান ডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। সেই দলের সঙ্গে থাকবেন শুভমান। তাই তাকে অবশ্য আর একটু অপেক্ষা করতে হবে। উল্লেখ্য,গত বছরের আইসিসি যুব বিশ্বকাপে শুভমান গিল দারুন খেলেছেন। শুভমানকে গত আইপিএলে ১.৮ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাই ১৯ বছরের এই ক্রিকেটারের সামনে এবার সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ চলে আসায় নিজেকে প্রমান করতে মরিয়া এই পঞ্জাব তনয়। অন্যদিকে তামিলনাড়ুর বিজয় শঙ্কর ইতিমধ্যেই ভারতের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














