ডেটলাইন বর্ধমানঃ এতো সতর্কতা এবং একাধিক দুর্ঘটনার পরও যে বিপদজনকভাবে সেলফি তোলার নেশা কাটছে না তার আরও এক প্রমান মিলল পূর্ব বর্ধমানের গুসকরায় ঘটে যাওয়া ঘটনায়। ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল বিশ্বজিৎ মিদ্যা নামে এক কিশোরের। জানা গেছে,ঝাড়খন্ডের বাসিন্দা বিশ্বজিৎ থাকত বুদবুদে তার মামার বাড়িতে। কদিন আগেই সে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে গুসকরাতে তার দিদির বাড়িতে গিয়েছিল। শুক্রবার বিকেলে সেখানে রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেসময় আপ লাইনে শান্তিনিকেতন এক্সপ্রেস আসছিল তখন সে ডাউনলাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে ওই লাইনে আসা একটি মাল গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা প্রথমে তাঁকে গুসকরা হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য,এক পরিসংখ্যানে প্রকাশ করা হয়েছে যে আমাদের দেশে ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিপদজনক অবস্থায় সেলফি তুলতে গিয়ে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছে।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














