ডেটলাইন ওয়েব ডেস্কঃ গুজরাটে নর্মদার তীরে উন্মোচিত হল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’র। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ১৮২ মিটার তথা ৬০০ ফুট লম্বা সুবিশাল মূর্তিটির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ স্থাপত্য (১২৮ মিটার) হিসেবে চিনের বিখ্যাত বুদ্ধ মন্দিরকেই সবাই মানত। বল্লভভাইয়ের এই মূর্তির উচ্চতা তার থেকেও অনেক বেশি। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির থেকে প্রায় দ্বিগুণ উঁচু এই মূর্তি। জানা গেছে,সাধারণ উচ্চতার একজন মানুষের থেকে এই মূর্তি অন্তত ১০০ গুণ বেশি উঁচু। প্যারিসের দু’টি আইফেল টাওয়ারের উচ্চতার থেকেও এই মূর্তির উচ্চতা অনেকটাই বেশি। মূর্তি গড়তে খরচ হয়েছে ২,৯৮৯ কোটি টাকা। নমর্দা বাঁধ থেকে এই মূর্তির দূরত্ব প্রায় সোওয়া তিন কিলোমিটার। সেখানে সাধুবেট নামে একটি দ্বীপে এই সুবিশাল মূর্তিটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নদীর থেকে দ্বীপে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে আড়াইশো মিটার লম্বা একটি সেতুও। মূর্তিটি নির্মাণ করতে দেশের ৭০ হাজার গ্রামের বাসিন্দার কাছ থেকে কৃষিতে ব্যবহৃত লোহার দ্রব্য সংগ্রহ করা হয়েছিল যা থেকে ১৩৫ টন লোহা গলিয়ে তৈরি হয়েছে এই বিশাল স্থাপত্য। এই প্রকল্পে একটি তিনতারা হোটেল, অডিটোরিয়াম, প্রদর্শনশালা এবং সর্দার বল্লভভাইয়ের জীবন ও কাজ তুলে ধরতে সংগ্রহশালাও নির্মাণ করা হয়েছে। মূর্তির চূড়ান্ত নকশা প্রস্তুত করেছেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। জানা গেছে, প্রাকৃতিক প্রতিকূলতাকে মাথায় রেখেই এটি স্থাপন করা হয়েছে। ১৮০ কিলোমিটার বেগের ঝড় ও রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও এই স্থাপত্যের কোনও ক্ষতি হবে না। সর্দার বল্লভভাই প্যাটেলের আজ ১৪৩ তম জন্মদিবস উপলক্ষ্যে এদিন দেশজুড়ে বিভিন্ন জায়গায় একই সময় ‘রান ফর ইউনিটি’ নামে দৌড়ের আয়োজন করা হয়েছিল,যেখানে অংশ নেন হাজার হাজার তরুন ও যুবকরা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














