ডেটলাইন ওয়েব ডেস্কঃ মাওবাদীদের হামলায় মৃত্যু হল দূরদর্শনের এক ক্যামেরাম্যানের। মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মীরও। আজ সকালে ঘটনাটি ঘটেছে মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় আরানপুর জঙ্গল এলাকায়। নিহত ক্যামেরাম্যানের নাম অচ্যুতানন্দ সাহু। উল্লেখ্য,চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের হামলায় চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘটে। আহত হন দু’জন। তারপরই ফের আবার মাওবাদী হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর ভোট রয়েছে। রাজ্যের সর্বত্র জোর কদমে চলছে ভোট প্রচার। তার মধ্যেই এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছে। জানা গেছে, ভোটের আগে খবর সংগ্রহ করতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ঐ এলাকায় গিয়েছিলেন দূরদর্শনের সাংবাদিক এবং অচ্যুতানন্দ সাহু নামে ঐ ক্যামেরাম্যান। ছত্তিশগড়ের ডিআইজি পি সুন্দররাজ সাংবাদিকদের জানিয়েছেন, আরণপুরে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা হামলা চালায় লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিরা। হামলায় শহীদ হন পুলিশের এসআই রুদ্রপ্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মঙ্গালু। জখম হন দিল্লির ক্যামেরাম্যান অচ্যুতানন্দ এবং আরও দুজন নিরাপত্তাকর্মী। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় অচ্যুতানন্দের।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














