ডেটলাইন দুর্গাপুরঃ জাতীয় সড়কসহ রাজ্যের বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পদক্ষেপ হিসেবে সেফড্রাইভ সেফলাইফ চালু করেছেন। পুলিশ বিভাগকে এই কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার নির্দেশও দেন তিনি। সেই নির্দেশ মেনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন বিভিন্ন থানাগুলি সারা বছর ধরেই পথ নিরাপত্তা নিয়ে সাধারন মানুষের মধ্যে প্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে এরকমই এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পথ নিরাপত্তার নানা বার্তাসহ প্লাকার্ড হাতে নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে পদযাত্রায় সামিল হন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে বিভিন্ন সংস্থার সদস্যরাও পদযাত্রায় অংশ নেন নিউ টাউনশিপ থানার আধিকারিক বিজন সমাদ্দার, কমিশনারেটের সিআই (পূর্ব ) চন্দ্রনাথ চক্রবর্তী, এসিপি ( ট্রাফিক-।।। ) শাশ্বতী শ্বেতা সামন্ত, ট্রাফিক ওসি হরিশঙ্কর যাদব প্রমূখ। পদযাত্রাটি হাডকো মোড় থেকে বিধাননগরের ব্যাঙ্ক মোড় পযর্ন্ত পরিক্রমা করে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














