ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ওপেনার হিসেবে নেমেই রেকর্ড গড়লেন কর্নাটকের ডানহাতি ব্যাটসম্যান মায়ঙ্ক আগরওয়াল। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সর্বোচ্চ রানের নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার। উল্লেখ্য,১৯৪৭ সালে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অভিষেক টেস্টে ৫১ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যান দত্ত ফাড়কর। তাঁর পরে হৃষিকেশ কানিতকর (৪৫) এবং আবিদ আলির (৩৩) ছিলেন এই তালিকায়। কিন্তু প্রাক্তন এই তিন ক্রিকেটারকে ছাপিয়ে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মায়ঙ্ক। ৭১ বছর পর তৈরি করলেন নতুন ইতিহাস। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সর্বোচ্চ রানের নজির গড়লেন এই দক্ষিণী ক্রিকেটার। চার টেস্টের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া এখন ১-১ সমতায় রয়েছে। প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়েছিলেন কোহলিরা। তাই মেলবোর্নে বক্সিং ডে-তে শুরু হওয়া তৃতীয় টেস্টে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লড়াইয়ে নেমেছে বিরাটবাহিনী। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ২১৫ রান। অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারাও (৬৮) ও অধিনায়ক বিরাট কোহলি (৪৭)।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














