ডেটলাইন ওয়েব ডেস্কঃ মাত্র দু বছর আগেই ২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূল প্র্রার্থী করেছিল সুচিত্রকন্যা মুনমুন সেনকে। লক্ষ্য ছিল বিজেপির বাবুল সুপ্রিয়কে হারানো। কিন্তু ২০১৪ তে বাঁকুড়া থেকে জিতে সাংসদ হলেও আসানসোলে বাবুলের কাছে বিপুল ভোটে হেরে যান মুনমুন। তারপর এবার দেখা গেল আসানসোলে আবারও এক তারকাকে প্রার্থী করল তৃণমূল। তিনি হলেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী ছিলেন তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার রানীগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। রানীগঞ্জ আসনটি গতবার বামেদের দখলে ছিল। সেখানকার বিধায়ক ছিলেন সিপিএমের রুনু দত্ত। তিনি গত নির্বাচনে হারিয়েছিলেন তৃণমূলের নার্গিস বানোকে। বাম ও বিজেপির প্রার্থী কারা হচ্ছে সেটা জানা না গেলেও আসানসোল দক্ষিণ আসনটি ঘিরে এবার যে রাজনীতির লড়াই বেশ জমে উঠবে তা বলাই বাহুল্য।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














